আওয়ামী লীগের বিচারের দাবি ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর টাউনহল ময়দান থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। এছাড়া এসবি জুয়েল, সৈয়দ আহসান টিটু, কাজী মো: জায়েদ, নাইম আলম, ইব্রাহিম খালেদ হাসান, নাছির উদ্দীন, মো: রাসেল ভূইয়া জিসান, আরিফুল ইসলাম বাশার, বুড়িচং উপজেলা প্রতিনিধি সাব্বির আহমেদ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মাসুদ আলম, নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি আরিফ হোসাইন, অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ প্রতিনিধি মো: লুৎফুর রহমান, তিতাস প্রতিনিধি অন্যনা, লতা সরকার, নজমা, মাসুমুল বারী কাওসারসহ বিভিন্ন উপজেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।