ময়মনসিংহ সদরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের (এসইডিপি) প্রকল্পে শ্রেষ্ঠ ৩১ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের ব্রক্ষপুত্র হলরুমে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বেলায়েত হোসেন। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩১ জন সেরা শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার নারায়ন চন্দ্র বসাক।