সাভার নাগরিক ফোরাম নামে একটি নতুন অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। এ সংগঠনের ২৩ সদস্য বিশিষ্ট একটি দ্বিবার্ষিক কমিটি শনিবার (১৫ মার্চ) গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি নাজমুস সাকিব, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি আল মামুন চঞ্চল ও মাসুদ আলম লিটন। যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল হালিম ও আরিফুর রহমান। সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সাব্বির ও কবীর হোসেন। অর্থ সম্পাদক মাসুদুর রহমান তালুকদার ও সহ-অর্থ সম্পাদক সাদিকুর রহমান ফারুকী। দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সমাজ কল্যাণ সম্পাদক কবীর হোসেন মাতাব্বর, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুল কাদের হৃদয়, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক আবদুল বাতেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ডা: আমিনুল ইসলাম, মফিজ উদ্দিন দাদন, আলাউদ্দিন, নুরুল ইসলাম রবিউল ও হাবিবুর রহমান। মহিলা সম্পাদক পদ শূন্য রয়েছে। এ পদটি পরবর্তীতে পূরণ করা হবে।
সংগঠনটির উদ্যোগে আগামীকাল রোববার থানা রোডে একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।