চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়াঢালা ন্যাশনাল পার্কে সাপ ও বানর অবমুক্ত করেছে বন বিভাগ।
সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বড়তাকিয়া বিটের অধীনে তারারঘোনা এলাকায় বন্য প্রাণীগুলো অবমুক্ত করা হয়।
এ সময় বড়তাকিয়া বিট কর্মকর্তা মো: মামুন, ফরেস্টার অরুণ রায়, ফরেস্ট গার্ড মো: রুহুল আমিন, ফরেস্ট গার্ড রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বড়তাকিয়া বিট কর্মকর্তা মো: মামুন বলেন, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের উদ্ধার করা একটি অজগর সাপ ও একটি বানর সোমবার বড়তাকিয়া বিটের অধীনে তারারঘোনা এলকায় অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ছয় ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ ও একটি বানর অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের আওতায় চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বন্য প্রাণীগুলো অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।