ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেছেন,৫ আগস্ট বিজয়ের পর রাজপথ থেকে গণভবনে মানুষের যে আহাজারি, সেদিন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চোখেমুখে যে আনন্দের জিলিক তৈরি হয়েছিল, সত্যিকার অর্থে সেদিন থেকেই ঈদের আনন্দ শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজ মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০২৫ সালে আমরা যে ঈদ উদযাপন করছি, এটার একটা ভিন্নতা রয়েছে। বিগত সময়ে আমরা যারা ইসলামী আন্দোলনের পক্ষে, ন্যায়ের পক্ষে ছিলাম, তাদের জন্য ঈদগুলো অনেক কষ্টের ছিল। আমাদের অনেক ভাইয়েরা ছিল, শুধু ঈদ না যদি পরিবারের কেউ ইন্তেকাল করেছিল, তখন জানাজায় উপস্থিত হতে পারে নাই। অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন। আমরা আজকে যে পরিবেশ পেয়েছি, এটা হঠাৎ করে ২০২৪ সালে সৃষ্টি হয়নি। এটার ছিল অনেক লম্বা ইতিহাস, অনেক ত্যাগ কোরবানীর গভীর শেকড় রয়েছে। এর পেছনে যে পাটাতন তৈরি হয়েছিল, তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলার করুণায় ছাত্র-জনতার গণঅভ্যুথানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সভাপতি শাহ আলম চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমির সাহাব উদ্দিন।

বিজয়করা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ডা: বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারি আবদুল আলিম ভুঁইয়া শামীম ও জামায়াত নেতা কাজী রবিউল হোসেন রকির যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সহ-সভাপতি ডা: আগা আনসারুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ মেম্বার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বেলাল উদ্দিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।