কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমাম হোসেন বাচ্চুর (৪৪) মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে বুকে ব্যাথা উঠলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাচ্চু কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা গোলাম মাওলার ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ‘বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। হত্যা ও হত্যাচেষ্টার মামলায় কোতয়ালী মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ৩০ মার্চ তাকে কারাগারে পাঠান আদালত।’