রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সুখানদিঘি গ্রামের আব্দুল আওয়াল (৩৪) ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার আমগ্রাম এলাকার আব্দুল মান্নান (৪৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, অভিযান চালিয়ে নাশকতার মামলায় জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আওয়াল ও সিআর মামলায় আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।