সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জুলাই শহীদ সাদের স্মৃতিস্তম্ভে সাটুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা করা হয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাটুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তানজিলা ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: ওয়ালিউর রহমান এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন।
সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিরা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। এ সময় গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেয়া হয়। সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।