বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।

জানা গেছে, মুমূর্ষু অবস্থায় গনধোলাইয়ের স্বীকার সুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তিনি (সুজন) মারা যান।

এ ঘটনায় ওই শিশুর মা শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে প্রতিবেশীর চার বছরের শিশু কন্যাকে নিজ বাসায় নিয়ে সুজন ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই শিশু চিৎকার শুরু করলে লম্পট সুজন তাকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় ফিরে শিশু তার মায়ের কাছে বিষয়টি জানায়। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মো: মিজানুর রহমান জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশের ময়নাতদন্ত করা হবে।