ঢাকাস্থ ফেনীর সোনাগাজী সমিতির উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয়। এদিন ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই বৃত্তি প্রদান অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ১২৪ জন বৃত্তিপ্রাপ্ত স্কুল ও মাদরাসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবক, সমিতির কর্মকর্তা, উপদেষ্টা পরিষদের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোনাগাজী সমিতির সভাপতি শিল্পপতি মেজবাহ উদ্দিন খান কিসলু সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন।

এছাড়া মাহবুবুল হক মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সমিতির সহ-সভাপতি ও বৃত্তি কমিটির আহ্বায়ক নাজমুল করিম দুলাল, ঢাকা জজকোর্টের পিপি অ্যাডভোকেট সালাউদ্দিন শিমুল, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী শিমুল বিল্লাহ, জাতীয় জিয়া পরিষদ নেতা আলমগীর হোসেন, উপদেষ্টা মোরশেদ আলম সেলিম, সাংবাদিক আমির হোসেন জনি, আরিফ ফখরুল আবেদিন, কোষাধ্যক্ষ নুরুল আলম, শিক্ষা সম্পাদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের সদস্য সচিব ওমর ফারুক, অর্থ সম্পাদক ফারুক আহমেদ পাটোয়ারী, সদস্য ইঞ্জিনিয়ার রবিউল আলম সাইফুল, নুরুল হুদা সায়েম, সাইফ উদ্দিন সুমন ও আলতাফ হোসেন ওপেল।

উল্লেখ্য, মাধ্যমিক স্তরের ৯৬৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদরাসার ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির প্রতি শ্রেণি থেকে তিনজন করে ট্যালেন্টফুল এবং ১০ জন করে সাধারণ গ্রেডে মোট ৫২ জন শিক্ষার্থী, পাশাপাশি স্কুলের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির প্রতি শ্রেণি থেকে তিনজন করে ট্যালেন্টফুল ও ১৫ জন সাধারণ গ্রেডে মোট ৭২ জন শিক্ষার্থী বৃত্তি লাভের জন্য কৃতকার্য হন।