সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে উস্কানিমূলক স্লোগান দেয়ার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উস্কানিমূলক স্লোগান দেন বলে জানা যায়।

আটকরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার মরহুম গাজী আহম্মদ হোসেন চাকলাদারের ছেলে সেলিম রেজা (৪৭), ভোলা সদরের মরহুম ইছহাক জমাদ্দারের ছেলে মো: শহীদুল ইসলাম (৫০), ঢাকার আশুলিয়া থানার গাজীরচটের মরহুম আ. জব্বারের ছেলে মো: সোহেল পারভেজ (৪১)।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল কবীর নয়া দিগন্তকে জানান আটকরা প্রজন্ম লীগের নেতা। তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।