ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার খবর পেয়ে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণ নির্বাপণ করে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
আগুনে আহত দুই শ্রমিক হলেন মো: মানিক মিয়া (৩৫) ও মো: সিয়াম (২৬)। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন বলেন, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে।