সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

ফেনী সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ফেনী জেলা আমির অধ্যক্ষ মো: মোস্তফা ছিলেন একটি প্রতিষ্ঠান ও ইতিহাস বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

অধ্যক্ষ মো: মোস্তফার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরো বলেছেন, ‘তিনি একজন দ্বীনের দায়ী ছিলেন এবং একটি প্রতিষ্ঠান ছিলেন। তার হাতে গড়া অসংখ্য প্রতিষ্ঠান আজ ফেনী জেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজ তিনি নেই, রয়েছে তার দীর্ঘ কর্মময় জীবন। যা আমাদের এখনো অনুপ্রাণিত করে।’

আজ বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় অধ্যক্ষ মো: মোস্তফা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পৌর শহরের আল-হেলাল একাডেমির অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সাবেক কৃতি শিক্ষার্থী ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সঞ্চালনায় ও প্রভাষক শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক।

এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা সাবেক আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঞা, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউচুপ, কবির গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রির করপোরেট শামসুল হক এম কম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি পরিষদের সভাপতি আবুবকর ছিদ্দিক মানিক, সোনাগাজী কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ হোসাইন আহাম্মদ।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক কৃতি শিক্ষার্থী আইনজীবী হেদায়েত উল্যাহ, গাজী মোহাম্মদ রনি, মেরিন ইঞ্জিনিয়ার মামুন, ইঞ্জিনিয়ার ফজলুল হক, ব্যাংকার শাহাদাত হোসেন শিমুল, সাংবাদিক ইকবাল হোসেন, তৌহিদুল ইসলাম শাহিন, সাবেক শিক্ষক মাওলানা মতিউর রহমান, মাওলানা কালিম উল্যাহ, হানিফ শাহিন, হোসাইন আহাম্মদ, আলমগীর আহাদ চৌধুরী, ব্যবসায়ী ওমর ফারুক, কমিশনার আব্দুল মান্নান, আইনজীবী আব্দুর রহিম প্রমুখ।

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা ২০০৪ সালের ২ এপ্রিল ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনা নিহত হন।