সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত ৩টা ৪৫ মিনিট থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়ার নেতৃত্বে পুলিশ ও বিজিবি একত্রে এই অভিযান চালায়।

অভিযানে ধলাই ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বলগেট নৌকা, ৮টি লিস্টার নৌকা এবং ৩টি বার্কি নৌকা জব্দ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং ধলাই নদী ও ব্রিজ রক্ষায় আগামী ২৪ ঘণ্টা বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।