কুষ্টিয়ায় বেনাপোল এক্সপ্রেসে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা সোয়া চার কোটি টাকার মাদকদ্রব্য ও ভারতীয় জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া কোর্ট স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল-ঢাকা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিজিবি মালিকবিহীন এসব মাদকদ্রব্য ও জুয়েলারি সামগ্রী উদ্ধার করে।
বিজিবি-৪৭ ব্যাটলিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া কোর্ট স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আট বোতল এলএসডি (লাইট স্টিমুলেটিং ড্রাগস) এবং বিভিন্ন প্রকারের ৯৪৮ পিস সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করে।
বিজিবি আরো জানায়, উদ্ধার এমএল এলএসডির মূল্য চার কোটি ১৬ লাখ টাকা এবং জুয়েলারি সামগ্রীর মূল্যে দুই লাখ ১০ হাজার টাকা।