ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে বিমানবন্দর পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে দীর্ঘ এক বছরের বেশি সময় বিদেশের মাটিতে কাটানোর পর অ্যামেরিকা থেকে দেশে ফেরার সময় স্ত্রীসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরসরাই থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন অ্যামেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে মিরসরাই থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
উল্লেখ্য, দীর্ঘ এক বছরের বেশি সময় বিদেশের মাটিতে কাটানোর পর দেশে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।