ঘরের মাঠে আবাহনী পারেনি, তবে পরের মাঠে বসুন্ধরা কিংস ভুল করেনি। কাতারে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। সিরিয়ার ক্লাব আল-কারামাহকে হারিয়েছে কিংস, জায়গা করে নিয়েছে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে।
মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে আল-কারামাহকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। একমাত্র গোলটি করেন ইমানুয়েল সানডে।
এর আগে, বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের ম্যাচে হেরে যায় আবাহনী। ২-০ গোলে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় আকাশী-নীলরা।
ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় কিংস। কর্নার থেকে উড়ে আসা বল আল-কারামাহর ডি-বক্সে পেয়ে জটলার ভেতর থেকেই কোনাকুনি শট নেন সানডে। তার সেই শট পোস্ট ছুঁয়ে জালে জড়ায়।
বাকি সময় দাঁতে দাঁত চেপে লড়াই করে সেই গোল ধরে রাখে বসুন্ধরা। শেষ পর্যন্ত স্মরণীয় এক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
অবশ্য প্রতিপক্ষ ছেড়ে কথা বলেনি। তেড়েফুঁড়ে আক্রমণ করে গেছে আল-কারামাহ। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় কিংসও। তবে কাজে লাগাতে পারেনি তারাও।
এ ম্যাচ দিয়ে কিংসের ডাগআউটে অভিষেক হওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান কোচ ফারিয়াসের। মৌখিক কথা-বার্তা পাকা হলেও নতুন এই কোচের সাথে কাগজপত্রে চুক্তি হওয়াই বাকি ছিল।
প্রধান কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের নাম এএফসিতে প্রেরণও করেছিল কিংস। এই ম্যাচের আগে সরাসরি দোহায় এসে দলের সাথে যোগ দেয়ার কথা ছিল হাই প্রোফাইল এই কোচের।
তবে এক দিন আগে হঠাৎ কিংস কর্মকর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কেননা বসুন্ধরাকে এড়িয়ে সেই কোচ চুক্তি করেছেন ইরাকের একটি ক্লাবের সাথে! এমন অবস্থায় মহাবিপাকেই পড়েছিল কিংস।
ফলে ডাগআউটে ছিল না নিবন্ধিত কোনো কোচ। ফলে দলকে সামলেছেন সহকারি কোচ মাহাবুব হোসেন। এর জন্য জরিমানাও গুনতে হতে পারে কিংসকে। তবে তার জন্য চিন্তা নেই, কোচ ছাড়াই জিতে গেছে তারা।
এর আগে পাঁচবার চ্যালেঞ্জ লিগে খেলে কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি আবাহনী। গত আসরে অংশ নিয়ে বসুন্ধরা কিংসও জয়ের দেখা পায়নি। সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিও জিততে পারেনি।
তবে এবার জয় পেয়েছে বসুন্ধরা। উঠে গেছে এএফসি চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে। অক্টোবরে শুরু হবে চূড়ান্ত পর্ব, সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবে বসুন্ধরা কিংস।আল-কারামাহকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের বসুন্ধরা কিংস
S Sobhan
আল-কারামাহকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের বসুন্ধরা কিংস
ঘরের মাঠে আবাহনী পারেনি, তবে পরের মাঠে বসুন্ধরা কিংস ভুল করেনি। কাতারে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। সিরিয়ার ক্লাব আল-কারামাহকে হারিয়েছে কিংস, জায়গা করে নিয়েছে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে।
মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে আল-কারামাহকে ১-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। একমাত্র গোলটি করেন ইমানুয়েল সানডে।
এর আগে, বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম পর্বের ম্যাচে হেরে যায় আবাহনী। ২-০ গোলে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় আকাশী-নীলরা।
ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় কিংস। কর্নার থেকে উড়ে আসা বল আল-কারামাহর ডি-বক্সে পেয়ে জটলার ভেতর থেকেই কোনাকুনি শট নেন সানডে। তার সেই শট পোস্ট ছুঁয়ে জালে জড়ায়।
বাকি সময় দাঁতে দাঁত চেপে লড়াই করে সেই গোল ধরে রাখে বসুন্ধরা। শেষ পর্যন্ত স্মরণীয় এক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
অবশ্য প্রতিপক্ষ ছেড়ে কথা বলেনি। তেড়েফুঁড়ে আক্রমণ করে গেছে আল-কারামাহ। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় কিংসও। তবে কাজে লাগাতে পারেনি তারাও।
এ ম্যাচ দিয়ে কিংসের ডাগআউটে অভিষেক হওয়ার কথা ছিল ব্রাজিলিয়ান কোচ ফারিয়াসের। মৌখিক কথা-বার্তা পাকা হলেও নতুন এই কোচের সাথে কাগজপত্রে চুক্তি হওয়াই বাকি ছিল।
প্রধান কোচ হিসেবে এই ব্রাজিলিয়ানের নাম এএফসিতে প্রেরণও করেছিল কিংস। এই ম্যাচের আগে সরাসরি দোহায় এসে দলের সাথে যোগ দেয়ার কথা ছিল হাই প্রোফাইল এই কোচের।
তবে এক দিন আগে হঠাৎ কিংস কর্মকর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কেননা বসুন্ধরাকে এড়িয়ে সেই কোচ চুক্তি করেছেন ইরাকের একটি ক্লাবের সাথে! এমন অবস্থায় মহাবিপাকেই পড়েছিল কিংস।
ফলে ডাগআউটে ছিল না নিবন্ধিত কোনো কোচ। ফলে দলকে সামলেছেন সহকারি কোচ মাহাবুব হোসেন। এর জন্য জরিমানাও গুনতে হতে পারে কিংসকে। তবে তার জন্য চিন্তা নেই, কোচ ছাড়াই জিতে গেছে তারা।
এর আগে পাঁচবার চ্যালেঞ্জ লিগে খেলে কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি আবাহনী। গত আসরে অংশ নিয়ে বসুন্ধরা কিংসও জয়ের দেখা পায়নি। সেবার গ্রুপ পর্বের তিন ম্যাচের একটিও জিততে পারেনি।
তবে এবার জয় পেয়েছে বসুন্ধরা। উঠে গেছে এএফসি চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে। অক্টোবরে শুরু হবে চূড়ান্ত পর্ব, সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবে বসুন্ধরা কিংস।