টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি।
সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
এর আগে, গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন কোহলি। তিনি এখন থেকে কেবল ওয়ানডে খেলবেন।
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম আজ থেকে ১৪ বছর আগে। সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে, যা আমি সারা জীবন বহন করব।’
৩৬ বছর বয়সী কোহলি ভারতের হয়ে এখন পর্যন্ত ১২৩টি টেস্ট খেলেছেন। টেস্টে তার মোট রান নয় হাজার ২৩০ এবং গড় রান ৪৬ দশমিক ৮৫।