অভিষেকের পর থেকে বাংলাদেশের টেস্ট দলে বড় আস্থার নাম মেহেদী মিরাজ। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ভূমিকা রাখছেন নানা সময়ে। সবশেষ সিরিজেও তিনি ছিলেন সিরিজসেরা।
কিন্তু তাকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। গলের মতো স্পিনবান্ধব উইকেটে তাকে পায়নি দল। হঠাৎ জ্বরে কাবু হয়ে বসে আছেন দর্শক হয়ে। তবে অপেক্ষা ফুরোচ্ছে পরের ম্যাচেই, মাঠে ফিরছেন মিরাজ।
তিনি নিজেই সুখবর দিয়েছেন দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দলে ফিরতে যাচ্ছেন টেস্ট দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কলম্বোতে দেখা যাবে তাকে।
বৃহস্পতিবার (১৯ জনু) গণমাধ্যমের সাথে আলাপকালে মিরাজ জানিয়েছেন, তিনি এখন সুস্থ ও মাঠে নামার জন্য প্রস্তুত। তিনি আরো জানান, সবকিছু ঠিক থাকলে কলম্বো টেস্টে খেলবেন তিনি।
ভক্ত-সমর্থকদের তল বটেই, যা টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের জন্য বড়ও স্বস্তির খবর। প্রথম টেস্টে গলে তাকে ছাড়া খেলতে নেমে বিপদে বাংলাদেশ। ব্যাটে বলে তার অভাববোধ করছে দল। তার জায়গায় ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় যেমন কিছু করতে পারেননি, বল হাতেও ব্যর্থ তাইজুল-নাইমরা। স্বাগতিকদের বিপক্ষে যেখানে বল হাতে সংগ্রাম করতে হচ্ছে তাদের।
উল্লেখ্য, আগামী ২৫ জুন কলম্বোতে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি। যেখানে ফিরতে যাচ্ছেন মিরাজ।