ভেঙে গেল শান্ত-মুশফিকের শতাধিক রানের জুটি। রান আউট হয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। সরাসরি থ্রোতে আক্ষেপ নিয়ে ফিরতে হচ্ছে সাজঘরে, ১০২ বলে ৪৯ রানে ফিরেছেন তিনি।
৩ উইকেটে ১৭৮ রান নিয়ে শনিবার পঞ্চন দিনের খেলা শুরু করে বাংলাদেশ। রোমাঞ্চকর শেষ দিনটা দেখেশুনেই করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে গড়েছিলেন রেকর্ড ২৬৪ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেন তারা। জুটিতে যোগ হয় শতাধিক রান।
তাতে নির্বিঘ্নেই দলের সংগ্রহ পেরিয়ে যায় ২০০ রানের গণ্ডি। তবে দলীয় সংগ্রহ যখন ২৩৭ রান, তখন রান আউট হয়ে ফেরেন মুশফিক। ভাঙে ১৯১ বলে ১০৯ রানের জুটি।
তবে এরপরই নামে বৃষ্টি। এখনো বৃষ্টিতে বন্ধ আছে খেলা। যদিও এর মাঝেই দেয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। সব মিলিয়ে গল টেস্টেম এখন অনেকটাই এগিয়ে গেছে ড্র হওয়ার পথে।