তাইজুল-রানাদের পাত্তাই দিলেন না পাথুম নিশানকা। ওয়ানডে মেজাজে খেলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মাত্র ১৩৫ বলে। ফিফটি ছুয়েছেন চান্দিমালও।

তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও নাঈম হাসানদের ঘুরিয়ে-ফিরিয়ে বোলিংয়ে আনছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু কাজের কাজ হচ্ছে হচ্ছে না। উল্টা বেরিয়ে যাচ্ছে রান।

বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়েই চলেছেন পাথুম নিশানকা ও দিনেশ চান্দিমাল। দু’জনের জুটি বড় হচ্ছে ক্রমশ, দু’জনে যোগ করেছেন দেড় শতাধিক রান।

এই মুহূর্তে লঙ্কানদের সংগ্রহ ৪৬ ওভারে ১ উইকেটে ১৯৬। রান আসছে ওভার প্রতি প্রায় সাড়ে চার করে! নিশানকা ১৪৩ বলে ১১১ ও চান্দিমাল ব্যাট করছেন ১০১ বলে ৫১ রানে।

বাংলাদেশকে ছুয়ে ফেলতে তাদের চাই আর মাত্র ৩০১ রান।

গল টেস্টে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রানে রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে ব্যাট করতে পারে মাত্র ২.৪ ওভার। গুটিয়ে যায় ১৫৩.৪ ওভারে ৪৯৫ রানে।

এরপর ইনিংস শুরু করতে নেমে সাবলীল সূচনা পায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে থিতু হয়ে গিয়েছিলেন লাহির‍ু উদানা। খেলতে শুরু করেন ওয়ানডে মেজাজে। হতে পারতেন ভয়ের কারণ। তবে তার ইনিংসটা বড় হতে দেননি তাইজুল ইসলাম। উদযাপনের উপলক্ষ পায় বাংলাদেশ। লাহির‍ু উদানাকে আউট করে উদযাপনের উপলক্ষ এনে দেন তাইজুল ইসলাম।