সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ও সোতোকান করাতে-দো বাংলাদেশ (কিউকাই) -এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘৮ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫’।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬ শতাধিক প্রতিযোগী কাতা ও কুমিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে এবিসি মার্শাল আর্ট অ্যাকাডেমির ২৮ জন ছেলে ও মেয়ে প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১টি স্বর্ণপদক, ১১টি রৌপ্যপদক ও ৬টি তাম্রপদকসহ মোট ২৮টি পদক অর্জন করে ‘সেকেন্ড রানার্স আপ’ হওয়ার গৌরব অর্জন করেন।

চ্যাম্পিয়নশিপে একক কাতা প্রতিযোগিতায় অংশ নিয়ে খন্দকার আইয়ান ফারজাদ স্বর্ণপদক,

ফায়াজ বিন ইনসাদ আদিব রৌপ্যপদক, আয়মান সাফির রৌপ্যপদক, সাফওয়ান আব্দুল্লাহ ইজান স্বর্ণপদক, আদিয়াত রহমান স্বর্ণপদক, নুবাইদ আল মুসনাদ স্বর্ণপদক, নুরাজ জাহারান তাসিফ স্বর্ণপদক, ওফিয়া জুহানা কোবির রৌপ্যপদক, মাহাদি আল মোবাশির তাম্রপদক, সাদাকাত আলমগীর আফনান স্বর্ণপদক, মাহির বিল্লাহ তাম্রপদক, আরাধ্য সিং তাম্রপদক, মারিয়াম জামান নুবা স্বর্ণপদক, শূফি উল্লাহ সান রৌপ্যপদক, ফেরদৌস মাহমুদ রৌপ্যপদক, জেবাদিয়া রাইদা হাসান সুহা স্বর্ণপদক, আরহাম উর রশিদ রৌপ্যপদক, খন্দকার আদিল ফাওয়াদ স্বর্ণপদক, জুহায়ের আব্দুল্লাহ সায়ান স্বর্ণপদক, আজমাইন রেজওয়ান রৌপ্যপদক, মাসুক ইমাম অর্ক রৌপ্যপদক, তাইয়েবা রৌপ্যপদক, তাওসিফ আমিন স্বর্ণপদক, জারিফুল রহমান রৌপ্যপদক অর্জন করেন।

অন্যদিকে একক কুমি প্রতিযোগিতায় অংশ নিয়ে জারিফুর রহমান স্বর্ণপদক, খন্দকার আদিল ফাওয়াদ রৌপ্যপদক, জুহায়ের আব্দুল্লাহ সায়ান রৌপ্যপদক, সাইফান হাসান আরাফ রৌপ্যপদক

সাইহান হাসান আরাফাত স্বর্ণপদক, মালভিন অনোগক মালাকার তাম্রপদক অর্জন করেন।

পদক অর্জনকারীদের কোচের দায়িত্ব পালন করেন জাতীয় এবং আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ মো: আমিরুল শেখ অনু; টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অর্পণ জামান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এবিসি মার্শাল আর্ট অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট মো: খালেকুজ্জামান (শামীম) ও এবিসি মার্শাল আর্ট একাডেমি সদস্য মো: মামুন।