তার্কিশ অ্যায়ারলাইন্স স্বাধীনতা দিবস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
বুধবার (২৩ এপ্রিল) তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা ৩-২ সেটে হারায় বিদ্যুত উন্নয়ন বোর্ডকে। ১-২ সেটে পিছিয়ে থেকেও তারা শেষ পর্যন্ত শিরোপা জয় করে। এতে ৪২ বছর স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হলো বিমানবাহিনী।
এর আগে ১৯৮৪ সালে শিরোপা জিতেছিল। টুর্নামেন্ট সেরা হয়েছেন বিকেএসপির রাতুল আহমেদ। সেরা আউট অ্যাটাকার বিমানবাহিনীর ইসমাইল পাভেল। সেরা সেটার নাজমুল আলী ভাষা। সেরা মিডেল ব্লকার তীর্থ শংকর। সেরা লিবারু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রিফাত হোসেন।
ভলিবল স্টেডিয়ামে ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন তুরস্কের রাস্ট্রদূত রামিস সেন। বিশেষ অতিথি ছিলেন তার্কিশ অ্যায়ারলাইন্সের জি এম ইসলাম গুরে।