মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ।

ছয় জাতির প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

১ম সেটে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তোলে। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান। খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটও নিজেদের করে নেয় শক্তিশালী পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন।

এর আগে গতকাল রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আগামীকাল ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকেল ৫টায় অনুষ্ঠেয় এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ২য় সেমিফাইনালে পরাজিত দল।