আন্তর্জাতিক নৌসীমায় মার্কিন হামলায় নিহত ৮

Printed Edition

এএফপি

আন্তর্জাতিক নৌসীমায় কথিত মাদকবাহী নৌকায় নতুন করে চালানো একাধিক হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে ওয়াশিংটনের মাদক পাচারবিরোধী অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল কমপক্ষে ১১৫ জনে।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দুই দফায় এ হামলা চালানো হয়। সাউথকম মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন সেনাকার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে। সাম্প্রতিক এই হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক নৌসীমায় একসাথে চলাচলরত তিনটি ‘নার্কো-ট্রাফিকিং নৌকা’ লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানায় সাউথকম। বিবৃতিতে আরো বলা হয়, প্রথম নৌকায় থাকা তিনজন নিহত হন।