প্রেস ক্লাবে শাহেদ কামালের জানাজা সম্পন্ন
তথ্যমন্ত্রীসহ সাংবাদিক নেতৃবৃন্দের শেষ বিদায়
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল-এর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও শেষ বিদায় জানান।
গতকাল রোববার অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। তিনি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
?জানাজায় জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সহকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ শাহেদ কামালের সাংবাদিকতায় অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
?মৃত্যুকালে সাংবাদিক শাহেদ কামাল অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।