শিক্ষিত জাতি গঠন অপরিহার্য : ড.খন্দকার মারুফ
Printed Edition
দাউদকান্দি পৌর সদরে গত শনিবার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে ‘আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারে করণীয়’ শীর্ষক মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষকদের এক মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। ড.খন্দকার মারুফ দাউদকান্দি পৌর সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে ‘আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রসারে করণীয়’ শীর্ষক দাউদকান্দি উপজেলার মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিমের সভাপতিত্বে এবং ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ লতিফ ভুঁইয়া, নূর মো: সেলিম সরকার, আলহাজ জসিম উদ্দিন আহমেদ ও ভিপি মো: জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তি।