কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
Printed Edition
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোম্পানির কর্মকর্তারা আগামী দুই বছরের জন্য এসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচিত করেন। এতে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রকৌ: সৈয়দ আ.ন.ম সালেহ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) নির্বাচিত হন। সহ-সভাপতি পদে দুইজন প্রকৌ: মোহাম্মদ রফিক খান, উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর ডিপার্টমেন্ট) ও মো: ইয়াকুব আলী, উপ-মহাব্যবস্থাপক (নিরীক্ষা ডিপার্টমেন্ট); সাধারণ সম্পাদক পদে প্রকৌ:
মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপক (জোন-৯); যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুবিনুল আলম, সহ-সাধারণ সম্পাদক জনাব তুষার মধু, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান, অর্থ সম্পাদক মো: জাকির হোসাইন সানি, দফতর সম্পাদক প্রকৌ: এ এইচ এম তাসবীর ফরিদ, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌ: মোঃ ইমরান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ইনজামুল হক, কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে সাতজন যথাক্রমে- প্রকৌ: মো: আবির হোসেন, প্রকৌ: তরিকুল ইসলাম, প্রকৌ: মীর মোহাইমেনুল হক, মো: শরীফ হোসেন, মো: আনোয়ার হোসেন, জনাব ইতু চাকমা ও রেদোয়ান সরদার কর্মকর্তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌ: মোহাম্মদ আবু জাহের, মো: শাহ আলম মোল্লা, মো: সাখাওয়াত হোসেন, রাফিউজ্জামান, প্রকৌ: ইফতেখারুল ইসলাম এবং প্রকৌ: মো: আশরাফউল্লাহ। বিজ্ঞপ্তি।