নোয়াখালী-২ আসনে ১০ জনের মনোনয়ন দাখিল

Printed Edition

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ির আংশিক) আসনে ১০ জনের মনোনয়ন জমা পড়েছে।

গত সোমবার দুপুরে মনোনয়ন জমা দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আলহাজ কাজী মফিজুর রহমান, জেএসডির প্রার্থী মোশারফ হোসেন মন্টু, এনসিপির মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।

এ ছাড়া বিকেলে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আরো যারা মনোনয়ন জমা দেন তারা হলেন- জাতীয় পার্টি থেকে সাহাদাৎ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ড. সৈয়দ নজরুল ইসলাম ফারুক ও খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা তোফাজ্জল হোসেন।

এর আগে গত রোববার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কাছে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক মনোনয়নপত্র দাখিল করেন।