বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

জর্দানে কর্মী নিয়োগে কোনো টাকা লাগে না

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জর্দানে বাংলাদেশী কর্মী নিয়োগে কোনো অর্থের প্রয়োজন নেই। সব খরচ নিয়োগ কর্তাই বহন করছে। তাই প্রতারণা থেকে সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে। জর্দানের রাজধানী আম্মানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গত শুক্রবার এক জরুরি সতর্কবার্তায় এমন তথ্য দেয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, হাতে পাসপোর্ট থাকলে জর্দানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে একটি টাকাও খরচ লাগে না। ঢাকার মেডিক্যাল, আসা-যাওয়া, থাকা-খাওয়া আর চিকিৎসাব্যবস্থা সবই বিনামূল্যে হয়। এজেন্ট বা দালালচক্র কোনো টাকা চাওয়া মানেই অবৈধ নিয়োগ। দূতাবাসের পক্ষ থেকে আরো বলা হয়, দালালের হাতে টাকা তুলে দেয়ার আগে ভেবে দেখা এবং প্রয়োজনে তাদের দিয়ে ভিসা যাচাইসহ এজেন্ট বা দালালদের পরিচয় জানার কথা বলা হয়। এর আগে গত ১২ এপ্রিল দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছিল, জর্দানে বর্তমানে আইভরি গার্মেন্ট এবং অষ-ঞধলধসড়ঁধঃ ভড়ৎ ঞড়ঁৎরংস চৎড়লবপঃং-এ লোক নিয়োগ করা হচ্ছে, এমন তথ্য দূতাবাসের জানা নেই। এই ধরনের উদ্যোগ বা প্রচারণা সম্পূর্ণ অবৈধ বলেও দূতাবাস থেকে নিশ্চিত করা হয়। সবাইকে এ ধরনের নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানিয়ে বলা হয়েছে, প্রতারণা থেকে সাবধান থাকুন।

জর্দানের বাংলাদেশ দূতাবাসের দেয়া সতর্কবার্তা পেয়ে একজন মন্তব্য করে বলেন, কিছু দিন ধরে দালালের খপ্পরে পড়ছে অনেক মানুষ। তবে আপনাদের সতর্কতা পোস্ট অনেক প্রশংসনীয়। যদি বাংলাদেশ সরকার জর্দান সরকারকে একটি সুপারিশ করত বাংলাদেশ থেকে যেভাবে মেয়ে (নারী) নিয়োগ দেয়া হয় সেভাবে যদি ছেলে কর্মী নিয়োগ দেয়া হতো তাহলে দালালের খপ্পরে পড়ার সম্ভবনা কম হতো। ইন্ডিয়া ও শ্রীলঙ্কা থেকে যেভাবে ছেলে কর্মী নিয়োগ দেয়া হয়- সেই তুলনায় বাংলাদেশ থেকে খুবই কম।