উত্তরা ব্যাংকের সিনিয়র অফিসারদের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত
Printed Edition
উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম সম্প্রতি উত্তরা ব্যাংক পিএলসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সদ্য নিয়োগপ্রাপ্ত সিনিয়র অফিসারদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল করিম, খন্দকার আলী সামনুন এবং মো: রাফিউল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।