চট্টগ্রাম শিা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যোগদান

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে শিা বোর্ডে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে দায়িত্বভার গ্রহণকালে বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ও সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদসহ বোর্ডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উপলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক দিবস উপলে এক মিনিট নীরবতা পালন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, চট্টগ্রাম শিা বোর্ড ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের শিার মানোন্নয়ন, ঝরে পড়া শিার্থী বন্ধ এবং শিক-শিার্থীবান্ধব পরিবেশ গড়তে কাজ করবেন। সবাইকে সাথে নিয়ে বোর্ডের বিদ্যমান সমস্যার সমাধান করে শিা কার্যক্রমকে গতিশীল করা হবে।

প্রসঙ্গত গত ১৮ ডিসেম্বর শিা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগের সরকার কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বারিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্য, চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।