রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition
artho-1
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও করপোরেট-১ শাখার অংশগ্রহণে মার্চ ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মতিঝিলের রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। তিনি ব্যাংকের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি খেলাপিঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো: হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান। এতে সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো: নোমান মিয়া। সভায় স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও করপোরেট-১ শাখার মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।