মিয়ার আলী
Printed Edition
প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মিয়ার আলী (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কলারোয়া উপজেলার পাঁচপোতা পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।