বগুড়া-১ আসনে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেবে বিএনপি

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের পর সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকিরকেও দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। গত ২৮ ডিসেম্বর রোববার রাতে মনোনয়নের এ চিঠি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন আসনের ন্যায় বগুড়া-১ আসনেও কাজী রফিকুল ইসলাম ও আহসানুল তৈয়ব জাকিরকে মনোনয়ন দেয়া হয়েছে। এরপর তারা দু’জনই গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং অফিসার কর্তৃক তাদের দুইজনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর দলীয় প্রতীক ধানের শীষ বাদ্দের জন্য দল যাকে চিঠি দেবে তিনিই হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী।

উল্লেখ্য, এ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ (অব:) মো: শাহাবুদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় বগুড়া-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কথা রয়েছে।