ভাষাদিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবি রোকেয়া হল চ্যাম্পিয়ন
Printed Edition
চতুর্দশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের বিতর্ক সংগঠন ‘রোকেয়া বিতর্ক অঙ্গন’ চ্যাম্পিয়ন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় রানার্স আপ হয়েছে। কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন এবং ঢাকা কলেজ রানার্স আপ হয়। স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় সেন্ট গ্রেগরি হাইস্কুল চ্যাম্পিয়ন এবং প্রিপেটরি ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে। শনিবার সন্ধ্যায় অমর একুশে হল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বিতর্ক সংগঠন একুশে ডিবেটিং ক্লাব তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
একুশে ডিবেটিং ক্লাবের সভাপতি জিয়াবুল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, একুশে ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো: শরীফুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীম আনজুম বিশেষ অতিথি হিসেবে ছিলেন।
একুশে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আল-আমিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল, কলেজ পর্যায়ে ১২টি দল এবং স্কুল পর্যায়ে ১০টি দল অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।