ডামুড্যায় ব্যবসায়ীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

ডামুড্যার তিলই এলাকায় রাতের আঁধারে খোকন দাস (৫০) নামে এক ওষুধ ও বিকাশ এজেন্ট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই ব্যবসায়ী হামলাকারীদের পরিচয় জানতে পারায় তাকে ছুরিকাঘাতে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

বুধবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ওই ব্যবসায়ী ও তার পরিবারের অভিযোগ- হামলাকারীদের চিনে ফেলায় শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়।