নদ-নদী নিয়ে গবেষণায় লেখক কর্মশালা
Printed Edition
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে চলা ৫০টি নদ-নদী নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে এক বিশেষ লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শহরের নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাব সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংস্থা কারিগর এই গবেষণা ও প্রকাশনার উদ্যোগ নিয়েছে।