জাতীয় জাদুঘর অবসরপ্রাপ্ত ফোরামের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ গঠন

Printed Edition

রাজধানীর তোপখানা রোডে মেট্রো লাউঞ্জে গত ১৮ এপ্রিল জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্তদের ‘ঈদ মিলনমেলা’ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. মো: আলমগীর।

সভায় উপস্থিত সবার এবং মোবাইলে সম্মতি নিয়ে ‘জাতীয় জাদুঘর অবসরপ্রাপ্ত ফোরাম’ নামে একটি অরাজনৈতিক, কল্যাণ ও সেবাধর্মী সংগঠন করা হয়।

সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আন্তরিকতায় উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ড. স্বপন কুমার বিশ্বাস, উদয়ন বিকাশ বড়–য়া, নূরে নাসরীন, মো: ইলিয়াস খান, ড. বিজয় কৃষ্ণ বণিক মনোনীত হন।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি ড. জিনাত মাহরুখ বানু, সহ-সভাপতি ড. শিখা নূর মুন্সি ও মির্জা মো: মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মহসিন সরকার, অর্থসম্পাদক মো: নান্না মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান খান ও মো: ওয়াজেদ আলী মনোনীত হন। সদস্য নির্বাচিত হন ড. মো: আলমগীর, মো: বজলুর রহমান, মো: শফিকুল আলম, ড. নীরু শামসুন্নাহার ও কঙ্কন কান্তি বড়–য়া। বিজ্ঞপ্তি।