দল বাড়ছে দ্বিতীয় বিভাগে

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

১৩ দল নিয়ে হওয়ার কথা এবারের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। কোরবানির ঈদের পরপরই শুরু হবে এই লিগ। এখনও লিগ শুরুর তারিখ চূড়ান্ত হয়নি। সেই সাথে জানানো হয়নি দলবদলের তারিখও। তবে ১৩টির বদলে আরো বেশি হতে পারে এবারের লিগের দল। মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ জানান, ‘কয়েকটি ক্লাব দ্বিতীয় বিভাগে খেলার জন্য আবেদন করেছে। আমরা সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেবো।’ লিগ কমিটি সূত্রে জানা গেছে, খিলগঁাঁও ফুটবল অ্যাকাডেমি আগ্রহ দেখিয়েছে দ্বিতীয় বিভাগে খেলতে। এ ছাড়া পাতানো খেলার শাস্তি পাওয়া বিজি প্রেসও আছে এই দৌড়ে। বাকিটা আগামী শনিবার লিগ কমিটির সভায় চূড়ান্ত হবে।