বিএমইউর বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা প্রকাশ

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ২০২৬ ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন বছর শুরুর প্রথম দিনে বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা বিএমইউর মিডিয়া সেল ও জনসংযোগ শাখার পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলমের হাতে তার কার্যালয়ে তুলে দেয়া হয়। এ সময় বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা: মো: রুহুল কুদ্দুস বিপ্লব, জনসংযোগ শাখার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সহযোগী অধ্যাপক ডা: মো: সাইফুল আজম রঞ্জু, উপরেজিস্ট্রার এ টি এম আমিনুল ইসলাম, উপপরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মো: লুৎফর রহমান, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, জনসংযোগ শাখার সেকশন অফিসার শামীম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।