স্বাস্থ্যসেবায় বিএমইউকে এশিয়ার সেরা ইনোভেশন হাবে উন্নীত করার আশাবাদ

Printed Edition
artho-2
স্বাস্থ্যসেবায় বিএমইউকে এশিয়ার সেরা ইনোভেশন হাবে উন্নীত করার আশাবাদ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইনোভেনশন হাব নিয়ে ওরিয়েন্টেশন সেশন (ওহহড়াধঃরড়হ ঐঁন (রঐঁন) ঙৎরবহঃধঃরড়হ ঝবংংরড়হ) গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবায় বিএমইউকে এশিয়ার সেরা ইনোভেশন হাবে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন এবং ইনোভেশন হাব বা আই হাব প্রতিষ্ঠা করে গবেষণা, উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট মাল্টিডিসিপ্লিনারি সিস্টেমস ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার এ মামুন। তিনি ইনোভেনশন হাবের প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রূপান্তর এবং একটি কার্যকর ইনোভেনশন ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অধ্যাপক খন্দকার এ মামুন বলেন, বিশ্ববিদ্যালয় হলো ইনোভেনশন ইঞ্জিন। ইনোভেশনকে সফল করতে হলে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ১০টির মধ্যে ১টি সফল হলেও ৯টির ক্ষতি পুষিয়ে যাবে। বিএমইউতে যে পরিমাণ রোগী, প্রশিক্ষণের ও উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে তাতে প্রতিদিনই নিত্যনতুন ইনোভেনশনের আইডিয়া তৈরি হচ্ছে। বিএমইউর ইনোভেনশন হাব হবে হাজার হাজার কোটি টাকার সম্পদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আই হাব এক্সিকিউটিভ বডির চেয়ারপারসন বিএমইউ এর ভিসি প্রফেসর ডা: এফ এম সিদ্দিকী। তিনি তার বক্তব্যে আধুনিক চিকিৎসা শিক্ষা ও গবেষণায় উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এবং একটি শক্তিশালী ইনোভেনশন ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সিদ্দিকী বলেন, ডেটা সংরক্ষণ, রোগীর রেকর্ড রাখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যুগে অথেনটিক ডেটা মূল্যবান সম্পদ। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান আই হাব আরঅ্যান্ডডি লিড অধ্যাপক ডা: এম এ শাকুর বলেন, গবেষণা, উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী প্ল্যাটফর্মে হবে বিএমইউ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, ডিন অধ্যাপক এম আবু হেনা চৌধুরী, প্রক্টর অধ্যাপক ডা: শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা: এরফানুল হক সিদ্দিকী, আই হাব নির্বাহী কাঠামোর মডারেটর ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: তাসকিনা আলী, কো-মডারেটর বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: জেবা উন নাহার, আই হাব ক্যাপ্টেইন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা: জেসমিন মোরশেদ, আই হাব কো-ক্যাপ্টেইন ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: খালেদ মাহবুব মোরশেদ, কমিউনিকেশন লিড অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: রিফাত রহমান প্রমুখসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ। বিজ্ঞপ্তি।