‘আমিরাতে মার্কিন সুরক্ষার প্রয়োজন নেই’

Printed Edition

মিডল ইস্ট মনিটর

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন দেশটির একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি যুক্তি দিয়েছেন যে, আমিরাতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার কারণে দেশটির এখন আর সরাসরি আমেরিকান সুরক্ষার প্রয়োজন নেই।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল খালেক আব্দুল্লাহ জানিয়েছেন যে, সাম্প্রতিক ইরানি হামলার সময় কোনো বিদেশী শক্তির সাহায্য ছাড়াই আরব আমিরাত সফলভাবে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে আমিরাতের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব সহকারে ভাবার সময় এসেছে। তিনি আরো যোগ করেন যে, আরব আমিরাতকে রক্ষা করার জন্য আমেরিকার আর প্রয়োজন নেই এবং ইরানি হামলার সময় দেশটি তার কার্যকর প্রতিরক্ষাব্যবস্থা প্রমাণ করেছে। তার মতে আমিরাতের এখন যেটা দরকার তা হলো আমেরিকার কাছে থাকা সেরা এবং উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র সংগ্রহ করা।