লালমনিরহাটের ৩ আসনেই ধানের শীষের বিজয়

Printed Edition

লালমনিরহাট প্রতিনিধি

নির্বাচনে জেলার তিনটি আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয় পেয়েছেন। বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। লালমনিরহাট-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বড় ব্যবধানে দুলু। তিনি পেয়েছেন ১,৩৯,৬৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ২৪৪ ভোট।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল বিজয়ী হন। তিনি পেয়েছেন ১,২৩,৯৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৭,২৫২ ভোট। লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষের প্রার্থী হাসান রাজীব প্রধান ১,৩৮,৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,২৯,৫৭২ ভোট।