তহুরা ও শামসুন্নাহারের হ্যাটট্রিক
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
নারী ফুটবল লিগে গতকাল তিন হ্যাটট্রিক হয়েছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে শোভা আক্তার বীথির হ্যাটট্রিকে সিরাজ স্মৃতি সংসদ ৫-১ গোলে হারায় কাচারীপাড়া একাদশকে। দলের পক্ষে অপর দুই গোল করেন তৃষা ও মনি। কাচারীপাড়ার গোলদাতা সোহেলী সামিন। রাতে অন্য ম্যাচে তহুরা খাতুন ও ছোট শামসুন্নাহারের হ্যাটট্রিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ১০-০ গোলে হারিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। নারী ফুটবলে নতুন শক্তি বুড়িগঙ্গা পাড়ের দলটির হয়ে অপর দুই গোল করেন মারিয়া মান্ডা।