আম রফতানি ও শিল্পায়নে বরেন্দ্র অঞ্চলে বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা : অর্থমন্ত্রী
Printed Edition
সংসদ প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের আমাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উল্লেখ করে এর রফতানি ও আমভিত্তিক শিল্পায়নে সরকার বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা নিতে যাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু আম নয়, পুরো বরেন্দ্র অঞ্চলের কৃষির সম্ভাবনা যাচাই করে হিমাগার ও অবকাঠামো উন্নয়নের জন্য আগামী বাজেট এবং পরবর্তী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেয়া হবে।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো: নূরুল ইসলাম বুলবুলের এক লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।