পটুয়াখালী-২
শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
Printed Edition
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রতিদ্বন্দ্বিতার ল্েয জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।
গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন। এ সময় ড. শফিকুল ইসলাম মাসদুসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপে নির্বাচনের জন্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় কেউ কেউ পেশিশক্তি খাটানোর চেষ্টা করছে। তিনি পেশিশক্তি প্রয়োগের পরিবর্তে গণতন্ত্রের সৌন্দর্য রায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বিগত ১৫ বছর মানুষের বিপদে-আপদে জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। নিজের ওপর আওয়ামী লীগের জুলুম নির্যাতনের ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, তাকে ৬৭ দিন রিমান্ডের নামে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।