ভুয়া সেনা ও ডিজিএফআই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে : আইএসপিআর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মোবাইল ফোনে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনয়নের ল্েয প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। আইএসপিআর জানায়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার প থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়-ভীতি দেখায় অথবা অসদুপায়ে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে অনুগ্রহ করে তাৎণিকভাবে ওই ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হলো। সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
আইএসপিআর আরো জানিয়েছে, প্রতারক চক্রটি সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।