গুলশানে হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

Printed Edition

ঢাকার গুলশান-১ এ গত ১৫ এপ্রিল হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যেখানে প্রদর্শিত হয়েছে গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি সিস্টেম। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে দেশীয় ভোক্তাদের জন্য এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি প্রিমিয়াম নতুন পণ্য উন্মোচন করে। এগুলো হলো- ‘এৎধারঃু অষ ঝবৎরবং ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার’, ‘ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো’, এবং ‘১০০ ইঞ্চি ছউ-গরহর খঊউ ৪ক টেলিভিশন’। বিজ্ঞপ্তি।