মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন
Printed Edition
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির ব্যানারে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বন বিভাগ ও সরকার শালবন রক্ষার নামে যে কর্মসূচি গ্রহণ করেছে তা আদৌ কি বন রক্ষায় সুফল বয়ে আনবে? বরং এ কর্মসূচির নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। এ সময় বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক জোবায়ের আহসান, পরিবেশ কর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দস আলী, সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতুল মুন্সি।